সড়ক অবরোধ

শ্রীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে ধাওয়া দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে। প্রায় পৌনে ১ঘন্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

 

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়।

সাজেকে রবিবার এক দিনের জন্য শিথিল সড়ক অবরোধ

সাজেকে রবিবার এক দিনের জন্য শিথিল সড়ক অবরোধ

রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আগামীকাল রবিবার (১ নভেম্বর) একদিনের জন্য শিথিল করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।